ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা : বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হত্যাচেষ্টার মামলায় একজনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।

একইসাথে ইউএনওর সাবেক বাগান মালি রবিউল ইসলাম রবিকে ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো নয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী ২০১৯ সালের ২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে তার বাড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।

তাদের প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ইউএনওকে ঢাকায় নিয়ে আসা হয়।

মামলার প্রধান আসামি রবিউলসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।

ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ইমাম জাফর ২০১৯ সালের ২১ অক্টোবর রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা : বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২