ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১১:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে সিআরবি শহীদ মিনারের পাশে থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে অজ্ঞাত কিছু লোক সিআরবি শহীদ মিনারের পাশে নবজাতককে পুঁতে রেখে চলে যায়। কয়েক ঘণ্টা পরে কুকুর মাটি খুঁড়ে নবজাতকের লাশটি তুলে নেয়ার চেষ্টা করে।

তিনি আরো বলেন, লোকজন কুকুর তাড়িয়ে তার মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তবে এখনো নবজাতকের পরিচয় শনাক্ত হয়নি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩