ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ, আহত ৮

  • আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে আটজন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে থানার বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে কেউ গুরুতর আহত নয় বলে জানায় ফায়ার সার্ভিস।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন জানান, ভবনের গ্যাস লাইনের লিকেজের ফলে বের হওয়া গ্যাস সেপটিক ট্যাংকে জমে বিস্ফোরণ হয়েছে। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়াল ধসে পড়ে। আহত হন আটজন কারো অবস্থা গুরুতর নয়। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ, আহত ৮

আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩