ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে চাইনিজ কুড়ালসহ ভাই-বোন গ্রুপের নেজাম গ্রেফতার

  • আপডেট সময় : ১০:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ডবলমুরিং থানার আবিদার পাড়ায় ভাই ও বোন মিলে পরিচালনা করেন মাদক ব্যবসা। পুলিশ এলে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন বোন। ভয়ংকর এই গ্রুপের আক্রমণ থেকে রেহায় পাননি পুলিশ সদস্যও।

অসংখ্য মামলার আসামী দুই ভাই-বোন সাজা খেটেছেন কারাগারে। কিন্তু বেরোনোর পর আবারও জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। অবশেষে চাইনিজ কুড়ালসহ এই গ্রুপের ভাই নেজামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ২৯ মার্চ) ডবলমুরিং থানা এলাকার আবিদারপাড়া ফকির মাঝির বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে এসময় পালিয়ে যায় বোন আয়েশা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নেজাম ৫ বছর সাজা খেটে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। নেজাম ও আয়েশা আপন ভাইবোন। তারা দুইজনই মাদক ব্যবসায়ী।

আয়েশার একমাত্র ছেলে আসিকও মাদক ব্যবসায়ী। আয়েশার বিরুদ্ধে ১২টি এবং নেজামের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তারা মাদক কারবারিদের কাছে ভাইবোন গ্রুপ নামেই পরিচিত। তারা খুবই ভয়ংকর। তাদের নিজস্ব সোর্স আছে। পুলিশ আসবে শুনলে তার বোন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তার বোনকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিনকে হাতে কোপ দিয়েছিল। সে মামলায় সে সাজাও খেটেছে। এসে আবারও ব্যবসা শুরু করেছে।

আজ অভিযান চালানোর আগে সে পালিয়ে যায়। নেজামকে গ্রেফতারের পাশাপাশি মোঃ নাছিরুল আলম (৩৪) নামে তাদের এক সোর্সকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে চাইনিজ কুড়ালসহ ভাই-বোন গ্রুপের নেজাম গ্রেফতার

আপডেট সময় : ১০:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১