সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ছয়তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
- / 255
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শহরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রেজাউল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যূ হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর ফিরিঙ্গিবাজারের নগরভবন কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউলের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায়।
জেলা পুলিশ মেডিকেল টিম ১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, নগরভবন কমিউনিটি ক্লিনিকের ছাদে কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে রেজাউল নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

























