ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

চট্টগ্রামে টর্ণেডোর আঘাতে ঘর উপড়ে পড়ে ব্যাংক কর্মচারী নিহত, আহত-২

  • আপডেট সময় : ০৪:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  বন্দর নগরী চট্টগ্রামে আচমকা টর্ণেডো আঘাত হেনেছে। টর্নেডোর আঘাতে একটি কাচাঁ ঘর ভেঙ্গে উড়ে গিয়ে পথচারীদের উপর পড়ে রাসেল দে (৩১) নামে একজন ব্যাংক কর্মচারী নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদরঘাট থানার ফিশারিঘাট এলাকায় প্রচন্ড ঝড়ো হাওয়ার সাথে টর্ণেডোর আঘাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

নিহত রাসেল দে (৩৩) চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দের পুত্র। আহতরা হলেন- বোয়ালখালী উপজেলার আবদুল খালেক (৪০) ও কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার সৈয়দুল আলম (৬০)।

আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার জাহান বলেন বেলা সাড়ে ১১টার দিকে হাল্কা টর্ণোড়ো বয়ে যায় ফিশারিঘাট এলাকায়। এসময় একটি টিনের ঘর উড়ে গিয়ে পথচারীদের উপর পড়লে ৩ পথচারী গুরুত্বর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামা বাজার ও নন্দনকানন থেকে দুটি টিম গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, টর্ণেডোর আঘাতে ঘর চাপাপড়ে আহত ৩ জনকে হাসপাতালে আনার পর রাসেলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ২ জন চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে টর্ণেডোর আঘাতে ঘর উপড়ে পড়ে ব্যাংক কর্মচারী নিহত, আহত-২

আপডেট সময় : ০৪:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭