সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পারিবারিক কলহে এক ব্যক্তির বিষপানে আত্মহত্যা
- আপডেট সময় : ০৩:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
- / 385
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে মো. আজিজ (৪৫) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন ।
বুধবার (২৫ অক্টোবর) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার চৌধুরীনগরের হানিফের বাসায় এ ঘটনা ঘটে। আজিজ একই এলাকার আলী আজগরের ছেলে।
জেলা পুলিশ মেডিকেল টিম ১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পারিবারিক কলহের কারণে আজিজ নামে এক ব্যক্তি নিজ বাসায় বিষপান করেন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

























