ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

চট্টগ্রামে পৌছেছে রোহিঙ্গাদের জন্য মরক্কো ও ভারতের ত্রাণ বাহী বিমান

  • আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • / 397
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বশির আলমামুন,চট্টগ্রাম প্রতিনিধিঃ  রোহিঙ্গাদের জন্য ভারতের ৫৩ টন ও মরক্কোর ১৪ টন ত্রাণ নিয়ে চট্টগ্রামে পৌছেছে ২ টি ত্রানবাহী বিমান। আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করে ভারতীয় বিমানটি। এর আগে সকাল ৯ টা ২৫ মিনিটে ত্রান নিয়ে আসে মরক্কোর একটি বিমান।

সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বিমানের ত্রাণসামগ্রী বুঝিয়ে দেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মাসুকুর রহমান শিকদার, শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উয়িং কমান্ডার রিয়াজুল কবির প্রমুখ এ কাজে সহায়তা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মাসুকুর রহমান শিকদার জানান, ভারতীয় ত্রাণবাহী বিমানটিতে চাল, ডাল, তেল, চিনি, লবণ, গুড়ো দুধ, বিস্কুট, নুডলস, সাবান ও মশারি রয়েছে। এগুলো ১৫ কেজি করে প্যাকেট করা। একজন রোহিঙ্গা ১৫ কেজির একটি প্যাকেট পাবেন।

তিনি বলেন, ত্রাণসামগ্রীগুলো দ্রুত কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাক্ষ্যংছড়ি এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে পাঠানো হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুুর রহমান জানান, ভারত রোহিঙ্গাদের জন্য মোট ৭ হাজার টন ত্রাণ পাঠাবে। তম্মধ্যে প্রথম দফায় ৫৩ টন ত্রাণ নিয়ে এলো বিমানে করে। বাকী ত্রাণও জাহাজ ও বিমানে পাঠাচ্ছে ভারত।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ২৫ মিনিটে মরক্কোর একটি বিমান রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আনাত বিমান বন্দরে পৌছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে বিমানটি অবতরণ করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বিমানের ত্রাণসামগ্রী বুঝে নেন। মরক্কোর রাষ্ট্রদুত মো. মজিদ হালিম, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ এ কাজে সহযোগীতা করেন।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রোহিঙ্গাদের সাহাযার্থে মরক্কো সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে এসব ত্রাণ। এর মধ্যে ৪ টন চাল, ২ টন গুড়ো দুধ, ৭০ পিস তাবু, এক হাজার পিস কম্বল, এক টন মেট্রেস, ৫০০ কার্টন ওষুধ রয়েছে।

আজ দুপুর ১২টায় মরক্কোর রাষ্ট্রদূত চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুুর রহমান চৌধুরীর সঙ্গেও সাক্ষাত করেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান।
তিনি জানান, বেলা দেড়টার দিকে ভারত থেকে ত্রাণবাহী আরেকটি উড়োজাহাজ আসছে।

সন্ধ্যা সাতটার দিকে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে। আগামীকাল শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ও ভারত থেকে একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পৌছেছে রোহিঙ্গাদের জন্য মরক্কো ও ভারতের ত্রাণ বাহী বিমান

আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭