ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

চট্টগ্রামে প্রথম সিনেপ্লেক্সের যাত্রা শুরু

  • আপডেট সময় : ০৬:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঈন উদ্দিন মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রমের প্রথম সিনেপ্ল্যাক্স ‘সিলভার স্ক্রিন’র যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ফিনলে স্কয়ারের সপ্তম তলায় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বন্দর নগরীর প্রথম সিপ্ল্যোক্সটি।

অনুষ্ঠানে সিলভার স্ক্রিনের মালিকরা সিনেপ্ল্যক্সের বিভিন্ন দিক তুলে ধরেন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন জন।

সিলভার স্ক্রিনের অন্যতম উদ্যোক্তা ফারুক আহমেদ জানান, ১৭ মাসে চট্টগ্রামের প্রথম সিনেপ্ল্যাক্সটি নির্মাণ করা হয়েছে। সিলভার স্ক্রিনে ‘প্লাটিনাম’ ও ‘টাইটিনিয়াম’ নামে যথাক্রমে ৭২ ও ১৮ আসনের অত্যাধুনিক হল রয়েছে।

সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আধুনিক হলটিতে প্রতিদিন সকাল সোয়া ১১টা থেকে তিনটি শো চলবে বলে উদ্যোক্তারা জানান।

প্লাটিনাম হলের নিয়মিত আসন প্রতিটি দেশি সিনেমার ক্ষেত্রে ৫০০টাকা এবং বিদেশি সিনেমায় প্রিমিয়াম সিটে ৬০০টাকা টিকেটের দাম রাখা হয়েছে।

এছাড়া টাইটেনিয়াম হলে প্রতিটি দেশি চলচ্চিত্রর টিকেট ১২শ ও বিদেশি চলচ্চিত্রের টিকেট দেড় হাজার টাকা।

ফারুক আহমেদ জানান, সিনেমাপ্রেমীরা প্রতিদিন সিনেপ্ল্যাক্সের কাউন্টার ও ওয়েবসাইটের মাধ্যমেও টিকিট কাটতে পারবে।

শুক্রবার থেকে বাংলা সিনেমা আয়নাবাজি ও স্বপ্নজাল এবং বিদেশি সিনেমা মিশন ইম্পসিবল ও স্পাই প্রদর্শিত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।

তারা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নাগরিকদেও বিনোদনের জন্য সুস্থ সিনেমা দেখানোর ক্ষেত্রে সিনেপ্ল্যাক্সটি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদসহ চট্টগ্রামে বিভিন্ন দৈনিকের কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে প্রথম সিনেপ্লেক্সের যাত্রা শুরু

আপডেট সময় : ০৬:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮