ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

চট্টগ্রামে সাগরে ডুবে কিশোর নিহত, উদ্ধার ২

  • আপডেট সময় : ০৬:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে আমিনুল ইসলাম সাগর (১২) নামে এক কিশোর। এসময় ডুবে যাওয়া বসা আরো দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাধঁস্থ সাগরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, নিহত কিশোর আমিনুল ইসলাম সাগর ইপিজেড থানাধীন গ্রীন ভিউ মডেল স্কুলের ছাত্র এবং পটুয়াখালী জেলার, বাউফল থানার, বারি পাশা গ্রামের মৃদ্দা বাড়ির মো:জাফর হোসেনের পুত্র।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ইপিজেড থানার এস আই মো: ইউনুছ জানায়, আজ দুপুর নাগাদ নিহত আমিনুল তার বন্ধুদের নিয়ে সাগর পাড়ে খেলতে যায়। খেলা শেষ হলে তারা সাগরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে আমিনুল একটু দূরে চলে যায়। এসময় আমিনুল তীরে আসতে পারবে না জেনে তাকে বাচাঁনোর জন্য চিৎকার করতে থাকে। তার চিৎকারে দুই বন্ধুও পানিতে নেমে তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যেতে থাকে।
এক পর্যায়ে এলাকাবাসী আমিনুলসহ ৩ জনকে অসুস্থ্যবস্থায় অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার হওয়া আহত দুই কিশোরকে নেভী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। সেখানে দুজনের চিকিৎসা চলছে। তবে এ দুজনের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে সাগরে ডুবে কিশোর নিহত, উদ্ধার ২

আপডেট সময় : ০৬:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭