ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, ১৩ জন উদ্ধার

  • আপডেট সময় : ১০:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ‘দেলোয়ার আল বাহার’ নামের এই লাইটার জাহাজটি বুধবার (১৪ জুন) রাতে বৈরী আবহাওয়া কারণে তলা ফেটে ডুবে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি ছোট লাইটার জাহাজ ডুবে গেছে। কেউ হতাহত নেই, ডুবে যাওয়ার জায়গাটি আমরা চিহ্নিত করে রেখেছি। বন্দরে জাহাজ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।’

কোস্টগার্ড সদর দফতরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো: আশিকুর রহমান জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। আশপাশের লাইটার জাহাজগুলো তাদের উদ্ধার করেছে।

তিনি বলেন, বহির্নোঙরে আলফা অ্যাঙ্করেজ এলাকায় ‘এমভি দেলোয়ার আল বাহার’ নামের লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এসময় বৈরী আবহাওয়া ছিল। জাতীয় জরুরি সেবা থেকে সকল পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘মেটাল শার্ক’কে ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করে আশপাশের লাইটারগুলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যন্তরীণ নদীপথে চলার জন্য নৌপরিবহন অধিদফতর থেকে অনুমোদন নেয় জাহাজটি। কিন্তু নিয়ম ভেঙে লাইটার জাহাজটি সমুদ্রপথে চলছিল।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, ১৩ জন উদ্ধার

আপডেট সময় : ১০:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩