ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে জাহাজে কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত

  • আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • / 577
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কাঠ নামাতে গিযে দুর্ঘটনায় পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতের কোন এক সময় বন্দর জেটিতে নোঙ্গর করা “এমভি লতিকা নারী” নামে বিদেশী জাহাজে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই শ্রমিকের নাম মো. আতিক (৫২) ও মো. খোরশেদ (৫০)। তাদের দুজনের বাড়ী নোয়াখালী জেলায়। এনিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে বন্দরে দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু হল।

চট্টগ্রাম বন্দর থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম এ থকর নিশ্চিত করেছেন। তিনি  জানান, রাতে বন্দরের আট নম্বর জেটিতে রাখা ‘এমভি লতিকা নারী’ নামের থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে ৪ শ্রমিক কাঠ নামনোর কাজ করছিলো। রাতের কোন এ দুজন শ্রমিক সরু সিঁড়ি দিয়ে জাহাজে নামতে গিয়ে জাহাজের ভীতরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ জাহজের ভীতরে সিঁড়ির নীচে পাওয়া যায়।
আমরা লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার প্রশাসনের অনুমতি নিয়ে দুজনের লাশ গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে বলে জানিয়েছে।

সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম আরো জানান, কাঠ বোঝাই জাহাজটি কয়েকদিন আগে চট্টগ্রাম বন্দরে আসে।

এর আগে গতকাল রবিবার বিকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে কন্টেইনার চাপায় জাহেদুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। সোমবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।নিহত  সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের খোরশেদ আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম বন্দরে জাহাজে কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত

আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭