ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

  • আপডেট সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বান্দরবানের তামাব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং চয়ে মোয়েকে
চতুর্থবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা তাকে তলব করেন।

জানা গেছে, রোববার বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত অং চয়ে মোয়েসহ দু’জন। পরে তারা দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এ সময় তাদের সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে তুমাব্রু সীমান্তের ৩৪ নম্বর পিলারের কাছে মিয়ানমার সেনাবাহিনীর ছোঁড়া তিনটি মর্টার শেল এসে পড়ে। এগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হলে জিরো লাইনে থাকা রোহিঙ্গা শিবিরের মোহম্মদ ইকবাল (১৭) নামের এক যুবক নিহত হয়। আহত হয় আরো পাঁচজন। রাতেই তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, গভীর রাত পর্যন্ত সীমান্তে গুলিবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমারের সেনাবাহিনী। আতঙ্কে জিরো লাইনে থাকা রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিলেও সকালে তারা আবার শিবিরে ফিরে গেছে। তবে পুরো তুমাব্রু ও ঘুনধুম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

আপডেট সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২