ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে ফের সংঘর্ষ : ছাত্রলীগের অস্ত্রের মহড়া

  • আপডেট সময় : ১০:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলগের বিবাদমান দুইপক্ষ ফের সংঘর্ষে জড়িয়েছে। এসময় দুই পক্ষকে প্রকাশ্যে দেশীয় অস্ত্রহাতে মহড়া দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে র‌্যাব-৭-এর একটি টিম ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগের দিন কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনায় চবি শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন পুলিশ সদস্য, একজন সহকারী প্রক্টরসহ অন্তত আটজন আহত হয়।

সংঘর্ষের সময় চবি শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক রমজান হোসাইন প্রতিপক্ষের রামদার কোপে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি ওসিক্সটি নাইনের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে।

দুপুর সাড়ে ৩টায় পর্যন্ত শাহ আমানত হল ও শাহজালাল হলে ছাত্রলীগের দুই গ্রুপকে উত্তেজিত অবস্থায় দেখা গেছে। হলগুলোতে ছাত্রলীগকে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে যেতে দেখা গেছে।

চবির সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ এলাকাটি ঘিরে রাখে। পরে র‌্যাব টিম ক্যাম্পাসে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চবিতে ফের সংঘর্ষ : ছাত্রলীগের অস্ত্রের মহড়া

আপডেট সময় : ১০:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩