ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

  • আপডেট সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ৬৬ বছর বয়সি বারেসি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এসি মিলান বলেছে, ‘ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইতালির ফুটবল অঙ্গনে। তার আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল লেখা থাকবে। তার ৬ নম্বর জার্সি চিরকাল ক্লাবের পরিচয় ও ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।’

১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভালিয়াতো শহরে জন্মগ্রহণ করেন বারেসি। ১৯৮২-১৯৯৪ সাল পর্যন্ত ইতালির জার্সিতে ৮১ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী ইতালির দলের সদস্য ছিলেন। তবে ঐ বিশ্বকাপে খেলার সুযোগ পাননি বারেসি। এরপর কোচের সঙ্গে বিরোধের জেরে ১৯৮৬ সালের বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার।

১৯৯০ সালে বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ পান বারেসি। আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইতালি।

১৯৯৪ বিশ্বকাপে ফাইনালে ওঠে বারেসির নেতৃত্বাধীন ইতালি। শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হারে ইতালি। টাইব্রেকারে ইতালির হয়ে প্রথমে শট নেওয়া বারেসি গোল করতে ব্যর্থ হন।

খেলোয়াড়ি জীবনে ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে ৫৩২ ম্যাচে ১৬ গোল করেছেন বারেসি। ১৫ মৌসুম মিলানকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

মিলানের হয়ে তিনটি ইউরোপীয় কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) ও ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জয় করেছেন বারেসি। ১৯৯৭ সালে বারেসি অবসর নেওয়ার পর তার সম্মানে ৬ নম্বর জার্সি তুলে রাখে মিলান। ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন বারেসি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

আপডেট সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬