ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চাকুরীতে নতুন কোট চালু, লালমনিরহাট পাবে ০.৮৭ শতাংশ

  • আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধি: স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সরকারীসহ বিভিন্ন করপোরেশন ও দপ্তরে সরাসরি নিয়োগে ক্ষেত্রে জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলাওয়ারি পদ বিতরণের হার (কোটা) নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। ওই তালিকায় লালমনিরহাট জেলা পাবে ০.৮৭ শতাংশ।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১১ সালের আদম শুমারির পরিসংখ্যার অনুযায়ী এই হার নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়েছে।

ওই পরিপত্রে বর্তমানে ৫ শতাংশ কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। প্রতিবন্ধী ১ শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ এবং নারী ও জেলা কোটা রয়েছে ১০ শতাংশ করে। সব মিলিয়ে কোটার জন্য বরাদ্দ আছে ৫৬ শতাংশ।

এর আগে ২০০১ সালের আদমশুমারির পরিসংখ্যানের ভিত্তিতে ২০০৯ সালে ২০ ডিসেম্বর জেলাওয়ারি কোটার হার নির্ধারণে করে দিয়েছিল সরকার। জনসংখ্যা অনুযায়ী সরকারি চাকরিতে ঢাকা জেলার জনগণ সর্বোচ্চ ৮ দশমিক ৩৬ শতাংশ ও বান্দরবান জেলার মানুষ সব থেকে কম শূন্য দশমিক ২৭ শতাংশ কোটা পাবেন। সে হিসেবে লালমনিরহাট জেলার মানুষ শূন্য দশমিক ৮৭ শতাংশ কোটা পাবেন।

পরিপত্রে বলা হয়েছে, ২০১১ সালে আদমশুমারির নতুন রিপোর্ট প্রকাশ হওয়া, বিভিন্ন জেলার জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ও নতুন করে দুটি বিভাগ সৃষ্টি হওয়ায় জেলাওয়ারি পদ বিতরণের শতকরা হার সংশোধন করা হয়েছে। জেলাওয়ারি পদ বিতরণের শতকরা হার নতুন করে নির্ধারণ করে এ সংক্রান্ত আগের পরিপত্র বাতিল করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকুরীতে নতুন কোট চালু, লালমনিরহাট পাবে ০.৮৭ শতাংশ

আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭