ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চার্টার্ড বিমানে ভারত ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় : ০২:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চার্টার্ড বিমানে ভারত ছাড়বেন চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে সময়মত ভারত ছাড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল। তবে খুব শিগগিরই দেশের উদ্দেশ্যে ভারত ছাড়বে এই তিন দল।

এক প্রতিবেদনে ক্রিকেটীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবে ইংল্যান্ড। সরাসরি লন্ডন যাবে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত ছাড়ার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে রোববার চার্টার্ড বিমানে কলকাতা ছাড়ার সম্ভাবনা আছে এই দু’দলের।

দক্ষিণ আফ্রিকা দলের সাথে জোহানেসবার্গ যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে অ্যান্টিগা যাবে ক্যারিবীয়রা।

দক্ষিণ আফ্রিকা দলের একটি অংশ রোববার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ভারত ছাড়বে। আগামী ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা।

সুপার এইট থেকে বিশ্বকাপ মিশন শেষ হয় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। সেমিফাইনাল থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চার্টার্ড বিমানে ভারত ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০২:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬