ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ

চার বছরের জন্য ম্যান সিটির সাথে চুক্তি নবায়ন করলেন ফোডেন

  • আপডেট সময় : ০৯:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নতুন বস এনজো মারেস্কা দলে যোগ দেবার পর থেকে ম্যানচেস্টার সিটিকে শক্তিশালী করার কাজে হাত দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফরোয়ার্ড ফিল ফোডেনের সাথে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ম্যান সিটি।

নতুন চুক্তি ইংলিশ এই ফরোয়ার্ডকে আরো স্থিতিশীল হতে সহযোগিতা করবে। চোটে জর্জরিত একটি কঠিন সময়ে তিনি ফর্ম হারিয়ে ফেলেছিলেন, এমনকি সাম্প্রতিক বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দলেও জায়গা পাননি।

আগামী মৌসুমের পর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়াানোর সুযোগ রাখা হয়েছে, যা তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে।

ফোডেন বলেন, “সিটির সঙ্গে আমার ভবিষ্যৎ বেঁধে ফেলতে পারা আমার জন্য সবকিছুর চেয়ে বড়। এই ক্লাবের হয়ে খেলাই সবসময় আমার স্বপ্ন ছিল। এই জার্সি গায়ে তোলা সবসময়ই গর্বের।”

তিনি আরও বলেন, “আমি জানি, অসাধারণ এক সময়ের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। আমরা অসংখ্য শিরোপা জিতেছি, কিন্তু আমরা সবসময় ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকি এবং আরও শিরোপা জিততে চাই। ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ ও সমর্থকদের আমি শুধু ধন্যবাদ জানাতে পারি। তারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান হিসেবে আমি সবসময় সিটির জন্য নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি আগামী অনেক বছরও তা করতে পারব।”

ক্লাবের যুব একাডেমি থেকে উঠে আসা ফোডেন ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ জিতেছেন।

তিনি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন বার্নার্ন্ডো সিলভা ও জন স্টোনস, যারা দুজনই গত মৌসুম শেষে ক্লাব ছেড়ে গেছেন।

তবে এক বছর আগে গত মৌসুমগুলোর মতো পারফরম্যান্স ধরে রাখতে না পারার পর ফোডেন মাঠের বাইরের মানসিক সংগ্রামের কথাও প্রকাশ্যে বলেছিলেন।

সিটির হয়ে ৩৬৯ ম্যাচে ১১০ গোল করা ফোডেন মৌসুমের শেষ দিকে পেপ গার্দিওলার বিদায়ের আগে দলের শেষ ২৬ ম্যাচের মধ্যে মাত্র সাতটিতে শুরুর একাদশে ছিলেন। মৌসুম শেষে গার্দিওলা দায়িত্ব ছাড়ার পর জুনে সাবেক চেলসি কোচ এনজো মারেস্কা সিটির নতুন প্রধান কোচ হিসেবে যোগ দেন।

মারেস্কার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ফোডেন। ২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবলজয়ী অভিযানের সময় গার্দিওলার কোচিং স্টাফের সদস্য ছিলেন মারেস্কা।

ফোডেন বলেন, “আমি ভীষণ রোমাঞ্চিত। এনজোর সঙ্গে আগে কাজ করেছি। ট্রেবল জয়ের মৌসুমে তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং অসাধারণ কাজ করেছিলেন।”

তিনি আরও বলেন, “খুঁটিনাটি বিষয়ের প্রতি তার নজর, ছোট ছোট বিষয় যেগুলো বড় পার্থক্য গড়ে দেয়- এসবই তাকে বিশেষ করে তোলে। তার অধীনে অনুশীলন করেই বোঝা যায় তিনি কতটা ভালো কোচ। রক্ষণভাগ থেকে বল গড়ে তুলে খেলা এবং বলের দখল ধরে রাখার যে ফুটবল তিনি খেলাতে চান, তা আমার খেলার ধরনটির সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।”
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চার বছরের জন্য ম্যান সিটির সাথে চুক্তি নবায়ন করলেন ফোডেন

আপডেট সময় : ০৯:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬