ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চিকিৎসা শেষে ঢাকার পথে লন্ডন ছেড়েছেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ১১:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষ করে স্বদেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন।

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার সহধর্মিনী রাশিদা খানম এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (লন্ডন সময়) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে,’ বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশেকুন নবী চৌধুরী বাসসকে জানান।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ লন্ডন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। এর আগে, স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ১৬ দিনের সফরে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে ৬ নভেম্বর লন্ডনে পৌঁছান।

গত ১৩ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শে তারিখ পরিবর্তন করা হয়। আজ সকালে বিমানটি হযরত শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিকিৎসা শেষে ঢাকার পথে লন্ডন ছেড়েছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২