ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি

চীনসহ কয়েকটি দেশ নিয়ে বিশাল সামরিক মহড়া চালাবে রাশিয়া

  • আপডেট সময় : ০৬:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীন ও কয়েকটি দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। ভস্টক ২০২২ (ইস্ট ২০২২) নামের মহড়াটি রাশিয়ার দূর প্রাচ্য এবং জাপান সাগরে হবে। ১-৭ সেপ্টেম্বর হওয়া এই মহড়ায় ৫০ হাজারের বেশি সৈন্য, ১৪০টি বিমান, ৬০টি রণতরীসহ পাঁচ হাজার উইপেন্স ইউনিট অংশ নেবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিওও প্রকাশ করেছে। এতে মহড়ার জন্য রাশিয়ায় চীনা সৈন্যদের অবতরণের দৃশ্য দেখানো হয়েছে।

এতে চীন ছাড়াও ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, সিরিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোও অংশ নেবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ এয়ারবোর্ন সৈন্য, দূরপাল্লার বোমারু ও সামরিক কার্গো বিমান এতে অংশ নেবে।

গত মাসে রুশ মন্ত্রণালয় এই মহড়ার কথা প্রথমে ঘোষণা করেছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামুদ্রিক যোগাযোগ ও সমুদ্র অর্থনৈতিক কার্যক্রম সুরক্ষা করার এটি একটি যৌথ প্রয়াস।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেজান্ডার ফোমিন বিদেশি সামরিক অ্যাটাশেদের এক সভায় বলেন, বিশেষ কোনো দেশ বা সামরিক জোটকে কেন্দ্র করে এই মহড়ার আয়োজন করা হচ্ছে না। তিনি বলেন, জাপান সাগরের উত্তর ও মধ্য অংশ মহড়া চলবে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনসহ কয়েকটি দেশ নিয়ে বিশাল সামরিক মহড়া চালাবে রাশিয়া

আপডেট সময় : ০৬:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২