ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

চীনা ড্রোনকে গুলি করে নামালো তাইওয়ান

  • আপডেট সময় : ০১:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবার সতর্কতামূলক গুলি নয়, আকাশসীমা লঙ্ঘনকারী চীনা ড্রোনকে সরাসরি গুলি করে নামালো তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ান নিয়ন্ত্রিত কুয়াংঝাউ দ্বীপের অদূরে এই ঘটনার পরে হামলার হুঁশিয়ারি দেয়া হয়েছে চীনের তরফেও।

এর আগে বুধবার তাইওয়ানের মূল ভূখণ্ডের অদূরে কিনমেন দ্বীপের সেনা ঘাঁটির খুব কাছে তিনটি চীনা ড্রোন চলে এসেছিল। গুলি চালানোর পর তারা প্রণালীর উল্টো দিকে চীনের জিয়ামেন শহরের দিকে চলে যায়। তাইওয়ান ফৌজের বড় ঘাঁটি কিনমেন দ্বীপের পাশেই কুয়াংঝাউয়ের অবস্থান। সেখানে নজরদারি উদ্দেশ্যেই চীনা ড্রোন তাইওয়ান প্রণালীর ‘মিডিয়ন লাইন’ অতিক্রম করেছিল বলে মনে করা হচ্ছে।

ওই ঘটনার পরেই বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর তরফে কোনো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের দেশের কোনো অসামরিক ড্রোন ভুল করে এমন ঘটনা ঘটাতে পারে। সেটি গুলি চালিয়ে নামানো হলে, পরিণাম ভালো হবে না।’

অন্য দিকে, তাইওয়ানের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের নির্দেশে ইতিমধ্যেই সে দেশের সেনাবাহিনী ‘আত্মরক্ষার প্রস্তুতি’ শুরু করেছে। এই পরিস্থিতিতে তাইওয়ান প্রণালী ঘিরে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনা ড্রোনকে গুলি করে নামালো তাইওয়ান

আপডেট সময় : ০১:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২