ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

চীন সফরে যাচ্ছেন ম্যাঁক্রো

  • আপডেট সময় : ১২:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন।

শনিবার তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান।

খবর এএফপি’র।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাচ্ছে।

শুক্রবার দেশটি যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানায়।

চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাঁক্রো বলেন, শান্তি প্রক্রিয়ায় চীনে যুক্ত হচ্ছে এটি ভালো বিষয়।

তিনি আরো বলেছেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব।

উল্লেখ্য, চীনের শান্তি প্রস্তাবে যত দ্রুত সম্ভব সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এবং রাশিয়া ও ইউক্রেনকে একইপথে চালিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকির পরিপ্রেক্ষিতে শান্তি প্রস্তাবে স্পষ্টভাবে এর বিরোধিতা করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীন সফরে যাচ্ছেন ম্যাঁক্রো

আপডেট সময় : ১২:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩