ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চুয়াডাঙ্গার নয় মাইল বাজারে বাসের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ ২ জন নিহত

  • আপডেট সময় : ০১:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয় মাইল বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে সরোয়ার খন্দকার পেশায় চাল ব্যবসায়ী। আজ ভোরে সরোজগঞ্জ বাজারে চাল ক্রয়ের জন্য পাখি ভ্যান (ইঞ্জিন চালিত ভ্যান) যোগে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন।

ভ্যানটি নয় মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কুতুবপুর গ্রামের মোকছেদের পুত্র ভ্যানচালক রাজ্জাক (৬৫) ও চাল ব্যবসায়ী সরোয়ারের ( ৫০) মৃত্যু হয়।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত চাল ব্যবসায়ী সরোয়ারের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, আমার চাচা ফজরের নামাজ পড়ে ব্যাবসায়িক কাজে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। বেপরোয়া গতির বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা লাশ হাসপাতালে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার নয় মাইল বাজারে বাসের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ ২ জন নিহত

আপডেট সময় : ০১:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫