ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

চ্যাম্পিয়ন্স লিগে রাতে বায়ার্ন-পিএসজি দ্বৈরথ, কারা পাবে ফাইনালের টিকিট

  • আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 67
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম লেগে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে এগিয়ে রয়েছে পিএসজি। ঠিক এক বছর আগে এই আলিয়াঞ্জ অ্যারেনাতেই ফাইনালে জিতে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে পিএসজি। সেই স্মৃতি এবার তাদের জন্য বড় অনুপ্রেরণা।

পিএসজির কোচ লুইস এনরিক জানিয়েছেন, দল আত্মবিশ্বাসী এবং তারা ব্যবধান ধরে রেখে ফাইনালে উঠতে চায়। পিএসজি তাদের স্বভাবজাত আক্রমণাত্মক ফুটবল থেকে এক চুলও সরবে না।

তিনি বলেন, ‘আমরা এখানে রক্ষণভাগ রক্ষা করতে আসিনি, আমরা ম্যাচ জিততে এসেছি। এক গোলের লিড আসলে কিছুই না। আমরা জানি বায়ার্ন ম্যাচে ফেরার ক্ষমতা রাখে, তবে আমরাও গোল করতে পারি।’

অন্যদিকে নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে বায়ার্ন। ম্যাচে ব্যবধান ঘুচিয়ে ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। প্রথম লেগে এক পর্যায়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে পড়েও যেভাবে তারা ৫-৪ ব্যবধানে ম্যাচ শেষ করেছে সেই লড়াকু মানসিকতাই আজ তাদের সবচেয়ে বড় শক্তি।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানান, আমাদের মিশন হলো ম্যাচ জেতা। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে, যা আমাদের জয়ের পথে সাহায্য করবে। আদর্শ পরিস্থিতি হলো গোল না খেয়ে জয় পাওয়া, তবে দিনশেষে প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করাই আসল কথা।

এই ম্যাচের জয়ী দল আগামী ৩০ মে বুদাপেস্ট-এ অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল-এর। ইতোমধ্যেই অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ফলে প্রতিপক্ষ কে হবে তা দেখার জন্য মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চ্যাম্পিয়ন্স লিগে রাতে বায়ার্ন-পিএসজি দ্বৈরথ, কারা পাবে ফাইনালের টিকিট

আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬