ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময়

চ্যাম্পিয়ন হয়ে ৬১৫ কোটি টাকা পুরস্কার পেল স্পেন

  • আপডেট সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২৩তম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৫ কোটি ডলার পেয়েছে স্পেন দল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৫ কোটি টাকা। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে স্পেন ১-০ গোলে হারায় আর্জেন্টিনাকে। শিরোপা জিতে বড় অংকের অর্থ পুরস্কার পেল স্প্যানিশরা।

ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। তারা পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৭ কোটি টাকা।

গত ডিসেম্বরে ফিফা ঘোষণা দিয়েছিলো, ২৩তম ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজানি থাকছে। ৮৭ কোটি ১০ লাখ ডলার নির্ধারন করেছিল ফিফা। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৭২৫ কোটি টাকা। যা গত বিশ্বকাপের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২২ সালে কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার।

গত আসরের শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। গতবার রানার্স-আপ দল ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।

এবার তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স জিতেছে ২ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড বাদ পড়ে। প্রত্যক দল ১ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২৩৩ কোটি টাকা করে পাবে।

শেষ ষোলো থেকে বাদ পড়ে আট দল- প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, মিশর ও কলম্বিয়া। এই আট দলই ১ কোটি ৫০ লাখ ডলার করে পাবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা।

শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার বা ১৩৫ কোটি টাকা।

দলগুলো হল- নেদারল্যান্ডস, জার্মানি, আইভরি কোস্ট, ক্রোয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ডিআর কঙ্গো, ঘানা, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, সেনেগাল, কেপ ভার্দে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোর জন্যও প্রাইজমানি রেখেছে ফিফা। গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করা উরুগুয়ে, ইরান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্কটল্যান্ড, সৌদি আরব, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, পানামা, জর্ডান, হাইতি, উজবেকিস্তান, তিউনিসিয়া ও ইরাক পাবে ৯০ লাখ ডলার বা প্রায় ১১০ কোটি টাকা।

এছাড়া বিশ্বকাপের শুরুতে প্রস্তুতিমূলক খরচ বাবদ সব দলকে ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চ্যাম্পিয়ন হয়ে ৬১৫ কোটি টাকা পুরস্কার পেল স্পেন

আপডেট সময় : ০৮:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬