ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা

ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের বিশেষ ইউনিট: আইজিপি

  • আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম বলেছেন, ছিনতাই রোধে শিগগিরই পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে।

আজ সোমবার রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত “মানবাধিকার ও পরিবেশের ওপর গুরত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায়” অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, রাতে ছিনতাই বেড়েছে বিষয়টি আমলে নিয়েছি। এটি প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে বলে আশা করছি।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে চলমান রয়েছে। ডেভিল হান্টে বড় সন্ত্রাসী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে। একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের বিশেষ ইউনিট: আইজিপি

আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫