ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

জঙ্গিবাদ দমনে আনসার, ভিডিপিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একাডেমিতে বাহিনীটির ৩৯তম জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। ’
প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশের বৃহত্তম বাহিনীর হিসেবে আমাদের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আপনাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। আপনাদেরকে সর্বোচ্চ সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

দেশের সার্বিক উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ পূর্বশর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই পরিবেশ বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র একটি চৌকস দলের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ তাকে স্বাগত জানান।

এ সময় মন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টাম-লী, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জঙ্গিবাদ দমনে আনসার, ভিডিপিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯