ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

জবিতে শিক্ষার্থীদের অনশন, কমপ্লিট শাট ডাউন

  • আপডেট সময় : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা।

তাদের অন্য দু’টি দাবি হলো অস্থায়ী আবাসন এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

প্রধান ফটকে তালা দেয়ায় ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে পারছে না। তবে পকেট গেট খোলা রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য।

রোববার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে অন্তত ১০ জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে রাতেই তাদের সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অর্ধ শতাধিক ছাত্রী।
সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবিতে শিক্ষার্থীদের অনশন, কমপ্লিট শাট ডাউন

আপডেট সময় : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫