ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জবি’র বাসে র‌্যাগিং হলে আইনি ব্যবস্থা

  • আপডেট সময় : ১১:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাসে যাতায়াতকারী ছাত্রছাত্রী কেউ র‌্যাগিংয়ে জড়িত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি’র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। ফলে অনেক ছাত্রছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছে না। এ ধরনের কার্যক্রম র‌্যাগিংয়ের পর্যায়ে পড়ে। যা শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যক্রম অর্থাৎ র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পরিবহন প্রশাসক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। ফলে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে আসা-যাওয়া করে। কিন্তু বাসে যাতায়াতকারী প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্থা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দুইটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্যাম্পাসে বাসেও র‌্যাগিং বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা চাই বাস এবং ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধ হোক। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবি’র বাসে র‌্যাগিং হলে আইনি ব্যবস্থা

আপডেট সময় : ১১:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫