জমকালো আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫
- আপডেট সময় : ০৯:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 271
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কের টেরেস অন দ্য পার্ক মিলনায়তনে ২৪ মে শনিবার অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো আয়োজন করা “আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫”। খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী রন্ধনশিল্প উৎসবের মূল প্রতিপাদ্য ছিল— “এবার আপনিও হবেন শেফ”।



আয়োজনে ৮টি ভিন্ন ক্যাটাগরিতে রেস্টুরেন্ট শেফ ও হোম শেফদের সম্মাননা প্রদান করা হয়। অংশগ্রহণ করেন নিউইয়র্কের জনপ্রিয় হোটেল-রেস্টুরেন্ট, গৃহিণী, শেফ ও ফুড ব্লগাররা। প্রায় ৫০০ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রবাসী বাঙালির মিলনমেলায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক খলিলুর রহমান ও আকাশ রহমান। তারা বলেন, “আমরা এই প্ল্যাটফর্মকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে নিতে চাই। শেফদের সম্মান ও উৎসাহ দিতে এই আয়োজন।”

সম্মাননা প্রদান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি ইউএসএ ও টুয়েন্টিফোরের সিইও নূর মোহাম্মদ তফদার, টাইম টিভির আবু তাহের, ঠিকানা পত্রিকার সম্পাদক এম এম শাহীন, আকাশ রহমান, মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকরা। সম্মাননা ক্রেস্ট পান সাংবাদিক কাশেম মোহাম্মদ, শামীম আল-আমীনসহ আরও অনেকে।
এই আয়োজনে প্রবাসী বাঙালি কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে- প্রবাসে থেকেও বাঙালির স্বাদ ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা অটুট।
























