ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জয়পুরহাটে বৃষ্টিতে জলাবদ্ধতা : ১১শ’ হেক্টর জমির ফসল পানির নিচে

  • আপডেট সময় : ০২:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সোম ও মঙ্গলবার দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে জয়পুরহাটের সদর উপজেলা, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার নিচু এলাকা গুলোতেজলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সদ্য লাগানো এক হাজার ১০৭ হেক্টর রোপা আমন ধানের চারা এবং ৫০ হেক্টর জমির শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘদিন পর জয়পুরহাটে স্বস্তির বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের কারণে এখন তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভীন জানান, দীর্ঘ দুমাস ধরে জয়পুরহাটে বৃষ্টিপাত না হওয়ায় গভীর ও অগভীর নলকূপের সাহায্যে পানি সেচ দিয়ে রোপা আমনের চারা রোপণ করতে হয় কৃষকদের। এ ছাড়াও পাট জাগ দেওয়া নিয়েও সমস্যায় পড়েন জেলার কৃষকরা। দীর্ঘদিন পরে জয়পুরহাটে সোমবার ও মঙ্গলবার দিন – রাত একটানা থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ৪৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে জয়পুরহাট জেলায়। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৭৫ মিলিমিটার, পাঁচবিবিতে ৪৮ মিলিমিটার, আক্কেলপুরে ১৬০ মিলিমিটার, ক্ষেতলালে ১৬৫ মিলিমিটার ও কালাই উপজেলায় ৪৫ মিলিমিটার। জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে ৯৮ দশমিক ৬ মিলিমিটার। এ ভারী বৃষ্টিপাতের ফলে এক হাজার ১০৭ হেক্টর জমির রোপা আমনের চারা এখন পানির নিচে ডুবে রয়েছে। এরমধ্যে রয়েছেসদর উপজেলায় ৪২ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ৬০০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ৪২০ হেক্টর ও কালাই উপজেলায় ৪৫ হেক্টর জমিতে সদ্য রোপণকৃত রোপা আমনের চারা এবং সেই সাথে ৫০ হেক্টর জমির শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘদিন পর জয়পুরহাটে স্বস্তির বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের কারণে এখন তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জেলার কৃষকদের। জলাবদ্ধতায় ফসলের তেমন ক্ষতি হবে না উল্লেখ করে খাল, বিল ও নদীতে পানি কম থাকায় মাঠের জলাবদ্ধতার পানি দ্রুত নেমে যাবে এমন প্রত্যাশার কথা জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে বৃষ্টিতে জলাবদ্ধতা : ১১শ’ হেক্টর জমির ফসল পানির নিচে

আপডেট সময় : ০২:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩