ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শ্রীলংকা ও আফগানিস্তান

  • আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শ্রীলংকা ও আফগানিস্তান। গতরাতে বিশ^কাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ৪১ রানে আয়ারল্যান্ডকে এবং আফগানিস্তান ৫৫ রানে স্কটল্যান্ডকে হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের লডারহিলে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৫৯ রান করে শ্রীলংকা। মিডল অর্ডাৃর ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ৯৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে লংকানরা। তারপরও শেষ দিকে তিন ব্যাটারের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা।
অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ সর্বোচ্চ ৩২, অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা ২৬ ও দাসুন শানাকা ২৩ রান করেন। আয়ারল্যান্ডের জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন।
১৬৪ রানের জবাবে শ্রীলংকার বোলিং তোপে ১০ বল বাকী থাকতে ১২২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে কার্টিস ক্যাম্ফার ২৬ ও অধিনায়ক পল স্ট্রার্লিং ২১ রান করেন। শ্রীলংকার শানাকা ৪ উইকেট নেন।
এদিকে, পোর্ট অব স্পেনে আরেক প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে গুলবাদিন নাইবের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে আফগানিস্তান। ওপেনার হিসেবে নেমে ৫টি চার ও ৬টি ছক্কায় ৩০ বলে ৬৯ রান করেন নাইব। মিডল অর্ডারে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন আজমতুল্লাহ ওমারজাই। স্কটল্যান্ডের ক্রিস সোল ৩ উইকেট নেন।
জবাবে আফগানিস্তানের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি স্কটল্যান্ডের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি তারা। মার্ক ওয়াট ৩৪ ও জিওর্জি মুনসি ২৮ রান করেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ও করিম জানাত ২টি করে উইকেট নেন।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২০ রানে হেরেছিলো শ্রীলংকা। অপরদিকে, ওমানের সাথে আফগানদের প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শ্রীলংকা ও আফগানিস্তান

আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪