ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিএনপি জর্জিয়ার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জর্জিয়া শাখা, যুক্তরাষ্ট্র-এর আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় উদযাপন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদ ওসমানী হাদিসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি জসিম উদ্দিনবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়াজ আলী (সিনিয়র সহ-সভাপতি) ও স্বপন ভাই (যুগ্ম আহ্বায়ক, লাকসাম পৌরসভা)।

বক্তব্য রাখেন মোঃ নূরু ভূইয়াঁ (জিয়া পরিষদের আহ্বায়ক), শাহনূর রহমান খান (সিনিয়র যুগ্ম সম্পাদক), মোঃ মাসুদ (ক্রীড়া সম্পাদক), মীর আহমেদ (সাধারণ সম্পাদক, সাংবাদিক সমিতি ও স্থায়ী সদস্য, জাতীয় প্রেস ক্লাব; সম্পাদক, বিডিএস সংবাদ), শফিকুল আলম চৌধুরী (BNP Media Committee), আতিক মাসুদুর রহমান (দপ্তর সম্পাদক), আফরোজা খানম (মহিলা বিষয়ক সম্পাদক) এবং সোহেল মুন্না (সাংগঠনিক সম্পাদক)। এছাড়াও উপস্থিত ছিলেন সিলভিয়া আরেফিন ফেরদৌসী (ফারিয়া), এস. এম. ফয়জুল হক, সৈয়দ সায়েদুর রহমান (প্রাক্তন সভাপতি, বরিশাল বিএনপি) ও তরুণ ভাই

বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে বিএনপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।

একইসঙ্গে তারা শহীদ ওসমানী হাদিসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়নের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি জর্জিয়ার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫