ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জর্জিয়া বিএনপির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- জর্জিয়া শাখা’র বিশেষ কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ স্থানীয় ‘Zouk Indo Pak Restaurant & Event Hall’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জর্জিয়া বিএনপির সভাপতি শাহনেওয়াজ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রেজাউল হকের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভার মূল আলোচনায় বর্তমান সরকারের শুরুতে জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, দায়িত্ব গ্রহণের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির যে সফল উদ্বোধন ও বাস্তবায়ন শুরু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। প্রান্তিক মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই মানবিক ও নানামুখী সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করা হয়।

নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের এই ইতিবাচক ধারা বজায় রাখা এখন সময়ের দাবি। জর্জিয়া বিএনপির নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং তার আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে প্রবাস থেকেও জর্জিয়া বিএনপি রাজপথে ও জনমত গঠনে সর্বোচ্চ জোর দিয়ে কাজ করে যাবে।

অনুষ্ঠানে জর্জিয়া বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে মরহুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্জিয়া বিএনপির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬