ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জর্জিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জর্জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুক্তরাষ্ট্র।

গত ৩০ মে ২০২৫ শুক্রবার রাতে, জর্জিয়ার Halal King Indian Grill-এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের জীবনী, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, স্বাধীনতার ঘোষণায় তাঁর অবদান, রাজনৈতিক চিন্তাধারা এবং দেশের উন্নয়নে তাঁর অবিস্মরণীয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহনেয়াজ হোসেইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক।

আলোচনা পর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না, উপদেষ্টা মীর আহাম্মদ মীরুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন দেশের ভবিষ্যৎ নির্মাতা, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক।”

আলোচনার শেষে দোয়া মাহফিল পরিচালিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য।

আয়োজকরা এই সময় বলেন, “প্রতিবছর আমরা তাঁর শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করি, কারণ ইতিহাসকে ভুলে গেলে জাতি পথ হারায়।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্জিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫