ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

জর্জিয়ায় বিএনপির উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও বিজয় উদযাপন

  • আপডেট সময় : ০১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জর্জিয়া শাখা, যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ৯ই আগস্ট ২০২৫, শুক্রবার এক আলোচনা সভা ও বিজয় উদযাপন অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সন্ধ্যায়, যেখানে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জসিম উদ্দিন। বিশেষ এই আয়োজনে আমেরিকা থেকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া পাঁচজন সাহসী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন, যারা আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি শাহনেয়াজ হোসেইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না।

বক্তারা শহীদ আবু সাইদ, মুগ্ধসহ ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণ করেন এবং জুলাই মাসে বিএনপির গৌরবময় আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণার উৎস এবং এই চেতনা বুকে ধারণ করে বিএনপি অবৈধ শাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে।

আলোচনা সভা শেষে বিজয় উদযাপন উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলবে যতদিন না জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্জিয়ায় বিএনপির উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও বিজয় উদযাপন

আপডেট সময় : ০১:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫