ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জর্জিয়ায় বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে উৎসবমুখর পরিবেশ ও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো এক বর্ণাঢ্য ইফতার মাহফিল।

গতকাল জর্জিয়ার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই সুন্দর আয়োজনটি করে ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি অফ জর্জিয়া, যুক্তরাষ্ট্র’। প্রবাসের মাটিতে শেকড়ের টান ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই আয়োজনের মাধ্যমে।

আয়োজনটি মূলত বৃহত্তর নোয়াখালীবাসীর উদ্যোগে হলেও, এটি পরিণত হয়েছিল পুরো বাংলাদেশিদের এক মিলনমেলায়। জর্জিয়ায় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরা এই ইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিদেশের মাটিতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক অনন্য সম্প্রীতির দৃশ্য দেখা গেছে এই আয়োজনে। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমর্থকরা এক ছাদের নিচে বসে ইফতার গ্রহণ করেন এবং কুশল বিনিময় করেন।

প্রবাসের যান্ত্রিক ও কর্মব্যস্ত জীবনের মাঝে এমন একটি গোছানো ও আন্তরিক আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ, জাতি ও প্রবাসীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্জিয়ায় বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬