বাবুল-হাসান পরিষদ ও শামীম-শান্ত পরিষদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ
জর্জিয়া বাংলাদেশ সমিতি ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির জন্য ৩৩ জন প্রার্থীর মনোনয়ন জমা
- আপডেট সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 365
নূর ভূইয়াঁ, জর্জিয়া , যুক্তরাষ্ট্র
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া (BAG) এর ২০২৫–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে সোমবার মনোনয়ন জমাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫টি পদের জন্য বাবুল-হাসান পরিষদ এবং শামীম-শান্ত পরিষদ এই দুটি প্যানেল মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অনুষ্ঠানে মনোনয়ন জমার পাশাপাশি দুই পরিষদের নেতারা সংক্ষিপ্ত বক্তৃতা দেন এবং নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

জর্জিয়া বাংলাদেশ সমিতি-এর পক্ষ থেকে জানানো হয়, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্য থেকে ১৫ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবেন। মনোনয়ন জমা শেষে আয়োজকদের পক্ষ থেকে একসাথে রাতের খাবার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা খোশগল্প ও আড্ডায় অংশ নিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করেন।
এর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (BAG)-এর আসন্ন ২০২৫ সালের নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।
রেজা করিমকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- এ এইচ রাসেল খাঁন , ইলা ছন্দ, মহিন উদ্দিন দুলাল এবং রাসেল ভূইয়াঁ।




















