ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

জাতীয় গ্রিডে বিপর্যয় : পিজিসিবি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) মঙ্গলবার দেশব্যাপী গ্রিড ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী তদন্তের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন।

দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বিপর্যয় হওয়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া সারাদেশে ব্ল্যাকআউট সৃষ্টি হয়।

মানিকনগর ও হাসনাবাদ গ্রিড সাবস্টেশনের অধীনে ঢাকা শহরের কিছু অংশে এবং সন্ধ্যা ৭টার মধ্যে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়।

পিজিসিবির কর্মকর্তাদের মতে, বাকি অন্যান্য জেলাসহ ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরো দুই ঘণ্টা সময় লাগতে পারে।

সুমন ইউএনবিকে বলেন, ‘আমরা আশা করি রাত ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা পুরোপুরি ফিরে আসবে।’

তিনি বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে যে সব জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু হয়েছে তার মধ্যে রয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলা।

এর আগে জাতীয় পাওয়ার গ্রিড বিকল হওয়ার পর মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনসহ ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সন্ধ্যা ৭টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় গ্রিডে বিপর্যয় : পিজিসিবি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২