ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ বাইডেনের

  • আপডেট সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ত্রিমুখী আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা শনিবার এ কথা জানান।

জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এসব নেতা স্বল্পসময়ের জন্যে মিলিত হয়েছিলেন।

উল্লেখ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে ইতিহাসে এক বড় বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। কোরীয় উপদ্বীপে ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ঔপনিবেশিক দখলদারিত্বের সময়ে জাপান দেশটির ওপর যৌন দাসত্ব ও জোরপূর্বক শ্রমে বাধ্য করাসহ নানা ধরনের নৃশংসতা চালায়।

এছাড়া ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার আদালত জাপানি সংস্থাগুলোকে জোরপূর্বক শ্রমের শিকার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়ার পর দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

বর্তমানে প্রতিবেশী দুদেশ সম্পকের্র বরফ গলানোর লক্ষ্যে নানা কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। বাইডেন উভয় নেতার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নেয়া সাহসী পদক্ষেপসমূহের প্রশংসা করেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই তিন নেতা উত্তর কোরিয়ার অবৈধ পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির বিষয়ে ‘নতুন সমন্বয়’ নিয়ে আলোচনা করেন।

ওই কর্মকর্তা বলেন, বৈঠকের দিনক্ষণ শিগগিররই ঠিক করা হবে। বিস্তারিত আর কিছু তিনি উল্লেখ করেননি।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ বাইডেনের

আপডেট সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩