ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সম্পন্ন হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন এবং মওলানা ভাসানী হল রানার আপ, ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন এবং বেগম খালেদা জিয়া হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের মধ্যে আ ফ ম কামাল উদ্দিন হলের জিএম হাসান ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং মাহমুদুর রহমান ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রীদের মধ্যে শেখ হাসিনা হলের মরিয়ম আখতার আইরিন ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলের সায়মা আখতার ১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। দ্রুততম মানব জিএম হাসান এবং মরিয়ম আখতার আইরিন দ্রুততম মানবী।
প্রতিযোগিতা শেষে কোষাধ্যক্ষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক প্রমুখ। বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী প্রতিযোগিতা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭