ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর উপকারিতা ও পুষ্টিগুণ

জামায়াতের ২৫ প্রার্থীর ব্যাপারে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবে ইসি

  • আপডেট সময় : ০৬:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর অংশ নেয়ার ব্যাপারে হাইকোর্টের রুলের বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘আমরা আজ হাইকোর্টের চিঠি পেয়েছি। আমাদের আইন শাখাকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে কমিশনে বিষয়টি উপস্থাপন করতে বলা হয়েছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমাদের তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আমরা যেহেতু আজকে চিঠি পেয়েছি, স্বাভাবিকভাবে হাতে আরো দুই কার্যদিবস রয়েছে। এর মধ্যে কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।’
নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিচ্ছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিনদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াতের ২৫ প্রার্থীর ব্যাপারে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবে ইসি

আপডেট সময় : ০৬:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮