ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

জামায়াত কর্মী লাইছ উদ্দিনের ইন্তেকাল, দলের শোক প্রকাশ

  • আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সদর দক্ষিণ থানা শাখার সদস্য (রুকন) ও বরুদা ইউনিট সভাপতি জনাব মো: লাইছ উদ্দিন ৬৫ বছর বয়সে ৯ আগস্ট ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি ওই দিন দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ৯ আগস্ট বাদ আসর নিজ গ্রামের বাড়ি কালিগঞ্জের বক্তারপুর হাইস্কুল মাঠে ১ম জানাযা এবং বাদ মাগরিব জয়দেবপুরের বরুদা কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাকে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রথম জানাযায় গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি জনাব খায়রুল হাসান ও ইউপি চেয়ারম্যান ফারুক আকন্দ ও স্থানীয় মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দ্বিতীয় জানাযায় গাজীপুর মহানগর শাখা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তাসনীমসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শোকবাণী

জনাব মো: লাইছ উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম সোমবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব মো: লাইছ উদ্দিনের ইন্তিকালে আমরা ইসলামি আন্দোলনের একজন দাঈকে হারালাম। তিনি ইসলামি আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহ, নায়েবে আমীর অধ্যাপক জামালউদ্দিন, সেক্রেটারি জনাব খায়রুল হাসান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তাসনীম ও সেক্রেটারি মাওলানা শেফাউল হক এবং গাজীপুর মহানগর সদর (দক্ষিণ) জামায়াতের আমীর মাসুম বিল্লাহ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, জনাব মো লাইছ উদ্দিনের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। মহান আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাত নসীব করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত কর্মী লাইছ উদ্দিনের ইন্তেকাল, দলের শোক প্রকাশ

আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০