ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প

জার্মানিতে গ্যাস ও ডিজেল সরবরাহে সম্মত ইউএই

  • আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাত ‘জ্বালানি নিরাপত্তা’ চুক্তির অংশ হিসেবে জার্মানিকে প্রাকৃতিক গ্যাস এবং ডিজেল সরবরাহে সম্মত হয়েছে।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোয় মস্কোর কাছ থেকে জ্বালানি পাচ্ছে না জার্মানি। নিজ দেশের জ্বালানি চাহিদা মেটানোর উদ্দেশ্য নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস উপসাগরীয় কয়েকটি দেশ সফর করেন।

সৌদি আরব সফর শেষে ওলাফ শনিবার সংযুক্ত আরব আমিরাতে আসেন। এখানে তিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সাথে রোববার সকালে বৈঠক করেন।

বৈঠক শেষে নাহিয়ান টুইটারে জানান, তারা জ্বালানি নিরাপত্তা, কার্বন নিঃস্বরণ কমানো ও জলবায়ু পদক্ষেপসহ সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

এ সময়ে উভয়পক্ষে যে চুক্তি হয় তাকে আমিরাতের শিল্পমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের যুগান্তকারী নতুন চুক্তি হিসেবে অভিহিত করেন। ইউএই’র রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের খবরে এ কথা বলা হয়।

খবরে আরো বলা হয়, জার্মান চ্যান্সেলর ওলাফ এই ‘জ্বালানি নিরাপত্তা’ চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর দুই দিনের উপসাগরীয় দেশ সফরের শুরুতে শনিবার সৌদি আরব যান এবং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন।

এ সময়ে তার সাথে ছিল ছোট একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। তেল ও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সাথে জ্বালানি অংশীদারিত্ব গড়ে তুলতে মূলত তার এ সফর অনুষ্ঠিত হয়।

ওলাফ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে কাতার যান এবং আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাথেও বৈঠক করেন। তবে কাতার থেকে কোনো চুক্তির ঘোষণা এখনো আসেনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানিতে গ্যাস ও ডিজেল সরবরাহে সম্মত ইউএই

আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২