ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জার্মানির উচিত হবে রাশিয়ার সাথে আবার বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করা

  • আপডেট সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পর রাশিয়ার সাথে আবার জার্মানির ব্যবসা-বাণিজ্য শুরু করা এবং মস্কো এ সুযোগ দেয়া উচিত হবে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে অবশ্যই মস্কো জিততে পারবে না।

গতকাল সোমবার জার্মানির রাজধানী বার্লিনে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয আরো বলেন, রাশিয়ার যে সরকার শত্রুতার অবসান ঘটাবে তাকে অর্থনৈতিক সহযোগিতা শুরুর সুযোগ দেয়া উচিত।

তিনি বলেন, তবে এখন সেই সময় নয়।

জার্মান চ্যান্সেলর বলেন, যখন আমরা আবার স্বাভাবিক সম্পর্কে ফিরব তখন এই সুযোগ দেয়া যেতে পারে। এখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করছে। তবে রাশিয়া ঠিকই ইউরোপ মহাদেশে বৃহত্তম দেশ হিসেবে টিকে থাকবে। তখন এটি হয়ে উঠবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ যেখানে ব্যবসা-বাণিজ্যের জন্য আমাদের এখন প্রস্তুতি থাকা দরকার।

ওলাফ শোলয বলেন, বর্তমানে যে যুদ্ধ চলছে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মাত্র যা দেশটির ভবিষ্যৎকে ধ্বংস করছে। একই সাথে তিনি তার ভাষায় ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর বর্বরতা চালানোর জন্য মস্কোকে অভিযুক্ত করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানির উচিত হবে রাশিয়ার সাথে আবার বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করা

আপডেট সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২