ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২৭৭ রানের টার্গেট অতিক্রম করতে গিয়ে তাড়াতাড়িই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ জয় পায় ১৫৫ রানে।

হারারের এ ম্যাচে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।

ব্যাট হাতে টাইগারদের শুরুটা ভালো না হলেও লিটন দাসের সেঞ্চুরি (১০২) ও আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৬ রানে।

ফলে ২৭৭ রানের জয়ের লক্ষ তাড়া করতে গিয়ে ১২১ রানেই গুঁটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। খেলে ২৮.৫ ওভার। ফলে প্রথম ম্যাচে জয় নিয়ে ৩ ম্যাচ সিরিজে এগিয়ে থাকল বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন রেগিস চাকাবা। এছাড়া সর্বোচ্চ রান ছিল ব্রেন্ডন টেইলর (২৪) ও ডিয়ন মায়ের্সের (১৮)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১