ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন : রুশ দূতাবাস

  • আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় মস্কোর দূতাবাস এএফপি’কে এ কথা জানিয়েছে।

দূতাবাসের প্রটোকল প্রধান উলিয়া তমস্কায়া বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে মস্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’ তিনি বলেন, পুতিনের সম্মেলনে যোগদান এখনো নিশ্চিত নয়, তবে তিনি ভার্চ্যুয়ালী যোগ দিতে পারেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এ সম্মেলনে পুতিন অংশগ্রহণ করলেও সেখানে তার সাথে সাক্ষাত করার কোনো ইচ্ছে নেই। তিনি পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন।

মস্কো তাদের ইউক্রেন আগ্রাসনে ক্ষতির মুখে পড়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করলো। এক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে ক্রেমলিন ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে পশ্চিমা বিশ্বের নিন্দা থেকে নিজেদের রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

রাশিয়া বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে তাদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেয়। সেখানে কিয়েভের পাল্টা অভিযানের মুখে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

বালি সম্মেলনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে অবহিত অপর একটি সূত্র নিশ্চিত করেছে যে, জি-২০ সম্মেলনে ল্যাভরভ পুতিনের প্রতিনিধিত্ব করবেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন : রুশ দূতাবাস

আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২