ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করছে সরকার : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / 188
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে জনজীবনে কি প্রভাব পড়ছে, তার মূল্যায়ন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, মূল্যায়নের ভিত্তিতে সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জ্বালানি তেলের সঙ্গে অর্থনীতির সম্পর্ক ওতোপ্রতোভাবে জড়িত। তাই জ্বালানির দাম বাড়লে পণ্য ও সেবার দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতির আশঙ্কা থাকে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবার জন্যই সরকার। এ ধরনের পরিস্থিতিতে গরীব মানুষের কষ্ট অনেক বেশি হয়। এরই মধ্যে সরকার তাদের জন্য ওএমএস এবং টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা থেকে গরীব মানুষকে সুরক্ষা দিতে আরো কী সহায়তা দেয়া যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।

ডলারের দাম শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে মুস্তফা কামাল বলেন, ডলারের দাম বৃদ্ধি একটা বৈশ্বিক সঙ্কট। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের দেশে দেশে বাড়ছে ডলারের দাম। যারা যুদ্ধ করছে তাদেরও বাড়ছে, যারা যুদ্ধে উসকানি দিচ্ছেন তাদেরও বাড়ছে। বাংলাদেশও তার প্রভাব আছে। তবে ডলারের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। শিগগিরই ডলারের দাম স্বাভাবিক হবে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করছে সরকার : অর্থমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২