ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

জ্যাকসন হাইটসে ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ‘পথ মেলা’

  • আপডেট সময় : ১০:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৪ মে শনিবার, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৬ স্ট্রিট ও ৩৭ এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ও প্রথম ‘পথ মেলা’। মেলা উপলক্ষে গত ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজক সংগঠন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় আয়োজকরা জানান, দিনব্যাপী এই মেলায় থাকছে শতাধিক বিজনেস স্টল, দেশীয় খাবার, পোশাক, গয়না ও নানা পণ্য সামগ্রী। পাশাপাশি থাকছে বাংলাদেশের জনপ্রিয় ও প্রবাসী শিল্পীদের সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ ও শিশুদের জন্য বিনোদনের আয়োজন।

মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, বাউল সম্রাট আবদুল লতিফ সরকার, রানু আমেনা নেওয়াজ, ক্লোজআপ তারকা নাজু আকন্দ, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, অনিক রাজ, আফতাব জনি, রৌশন আরা কাজল, হীরা, রিয়া, আমানত হোসেন আমানসহ প্রবাসের আরও অনেকে। নৃত্য পরিবেশন করবেন মিথুন ডেনিস একাডেমির শিল্পীরা ও “আমরা সখিরা” দল।

মেলা উদ্বোধন করবেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন এবং বিশিষ্ট সার্জিক্যাল ডাক্তার ডা. ইনামুল হক। প্রধান অতিথি হিসেবে থাকবেন জননন্দিত কমিউনিটি লিডার শাহ নেওয়াজ।

আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সদস্য সচিব অনিক রাজ এবং যুগ্ম সদস্য সচিব শাহাদাত হোসেন রাজু এ আয়োজন সফল করতে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা নিয়েছেন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট শাহ শহিদুল হক সাঈদ ও সাঃ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আঃ সোবাহান।

বিশেষ নিরাপত্তায় থাকছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের টিম এবং স্বেচ্ছাসেবক সদস্যরা। আয়োজকেরা সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এই ঐতিহ্যবাহী পথ মেলায় অংশ নিয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উচ্ছ্বাসে সামিল হতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্যাকসন হাইটসে ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ‘পথ মেলা’

আপডেট সময় : ১০:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫