সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৪:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
- / 671
ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের পুকুরের পানিতে ডুবে মারুফ হোসেন নামের দুই বছরের এক শিশু মারা গেছে। সে সদর উপজেলার মামুনশিয়া গ্রামের আকাশ হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সঞ্জয় কুমার জানান, শিশু মারুফ হোসেন বাজার গোপালপুরে নানা আব্বাস উদ্দীনের বাড়ীতে মার সাথে বেড়াতে আসে। সকালে বাড়ীর সামনে খেলতে খেলতে পুকুরে পানিতে ডুবে যায়।
স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

























